Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

৩২ নম্বরের ছবি দিয়ে জয়া আহসানের শ্রদ্ধা

৩২ নম্বরের ছবি দিয়ে জয়া আহসানের শ্রদ্ধা
সংগৃহীত ছবি

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য তাকে নির্মমভাবে হত্যা করেন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে সংঘটিত ঐতিহাসিক সেই হত্যাকাণ্ডের আজ ৫০ বছর পূর্ণ হলো।

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান। তিনি ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “বিনম্র শ্রদ্ধা।”

এছাড়া, শোবিজ অঙ্গনের আরও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।


টিএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪